যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সংবাদ সম্মেলনে পেছনের সারিতে এরা কারা?
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে
সিলেট মহানগরের নাইরপুল এলাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। তার সাথে প্রথম সারিতে ছিলেন সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জেলা বারের পিপি বিএনপি নেতা এডভোকেট এটিম ফয়েজ উদ্দিনসহ কয়েক জন। কিন্তু পেছনের সারিতে ডান দিকে থাকা ৩ ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার আস্থাভাজন মেয়র আনোয়াজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন নাকি তারা।
এদের পরিচয়ে জানা গেছে যুক্তরাজ্য প্রবাসী মো. জিলু মিয়া, আব্দুল বাসিত খান এবং মাসুকুর রহমান। এরা নাকি আওয়ামী লীগের সময়ের মুখোশ ধারি ব্যক্তি। আনোয়াজ্জামান চৌধুরীর সাথে তাদের ঘনিষ্ঠ ভাবে ছবিও পাওয়া গেছে।
এরা নাকি সময়ের সাথে তাদের পরিচয় ও পালটায়। দল এবং দলের অনেক বড় মাপের নেতৃবৃন্দের সরলতার সুযোগ নিয়ে দলবাজি করে। তারা নিজ স্বার্থ হাসিলের জন্যে পরিচয় দেয় বিএনপির লোক।
সংবাদ সম্মেলনে থাকা অনেকেরই প্রশ্ন বিএনপির এতো সিনিয়র নেতৃবৃন্দ থাকতে পেছনের সারিতে এরা কারা?।
Related News
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ওRead More

