জনসচেতনতা যত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত কমবে…আশফাক আহমদ
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, জনসচেতনতা যত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত কমবে। সুতরাং যার যার অবস্থান থেকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন সিলেটে অতিমাত্রায় বৃষ্টি হলে টিলা ধস ও বন্যার আশংকা থাকে। সে ক্ষেত্রে জরুরী ভিত্তিতে কি কি প্রদক্ষেপ নেওয়া যায় সে বিষয় গুলো চিহ্নিত করতে হবে।
রোব্বার (২৬ মে) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ, কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মনাফ, হাটখোলা ইউপি চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলওয়ার হোসেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. মানিক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা অর্প লাল সরকার, জনপ্রশাসন কর্মকর্তা লায়েছ মিয়া তালুকদার, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, সাংবাদিক এম. রহমান ফারুক, ফায়ার বিগ্রেড আনসার ভিডিপি প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলায় দুর্যোগকালীন প্রস্তুতি রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ২৯টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সে গুলোতে আশ্রয় নিতে জনসাধারণকে বলা হয়েছে।
Related News
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

