বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে আঞ্চলিক পরিচালক পদে ড. মোহাম্মদ হারুন অর রশিদ এর যোগদান
ড. মোহাম্মদ হারুন অর রশিদ আজ ২৬ মে ২০২৪ পূর্বাহ্নে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেন।
ইতোপূর্বে তিনি বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে কর্মরত ছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা ড. হারুন ২০২৩ সালে বাংলাদেশ বেতারে শুদ্ধাচার পদক প্রাপ্ত হন। বাংলাদেশ বেতার, রংপুরের আঞ্চলিক পরিচালক পদের দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে পরপর তিনবার বার্ষিক কর্মসম্পান চুক্তি (এপিএ) তে প্রথমস্থান অধিকার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ড. হারুন দক্ষিণ কোরিয়া থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি অর্জন করেন। ২০০৩ সালে বাংলাদেশ বেতারে যোগদানের পর বাংলাদেশ বেতার সদর দপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনের অভিজ্ঞতা রয়েছে তথ্য সার্ভিসের এই কর্মকর্তার।
Related News
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলারRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায়Read More

