গোবিন্দগঞ্জ দিঘলী মাতৃমঙ্গল হালিমা জামে মসজিদের পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোবিন্দগঞ্জ দিঘলী মাতৃমঙ্গল হালিমা জামে মসজিদের পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ রা নভেম্বর) বাদ জুমা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি আল্লামা ফুলতলী (রহ.) এর উত্তরসূরি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বাসিত এর পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল নাইম আশরাফ চৌধুরী, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, সৎপুর কামিল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, কালারুকা মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, নরুল্লাহপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোমিন, সুফি নগরপুর মাদ্রাসার সুপার মুফতী মাওলানা আব্দুস সালাম, রাধানগর মাদ্রাসার সুপার মিসবাহ উদ্দিন, হালিমা জামে মসজিদের মোতাওয়াল্লী মিসবাহ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার আবুল লেইছ, মাওলানা নুরুল ইসলাম, কারী ফখরুল ইসলাম, সমুজ মিয়া, ছমির উদ্দিন, নুর মিয়া, আব্দুল হাই প্রমুখ।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

