সিলেটের শাহপরান গেইট এলাকায় পিকনিক বাসের ধাক্কায় এক বৃদ্ব নিহত
সিলেট-তামাবিল সড়কে পিকনিক বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১ জুন) দুপুর দুইটার দিকে শাহপরান গেইট এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুর মিয়া (৬০)। তিনি খাদিমপাড়া ইউনিয়নের বাহুবল টিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ঘটনার পর পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে জানা যায়, সাদ্দাম এন্টারপ্রাইজ নামে একটি বাস জাফলং থেকে সিলেট আসার পথে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সাভাবিক রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। এবং গাড়ীটি পুলিশ নিয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

