কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন মোঃ কয়েছ আহমদ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন সিলেটের ছাত্রলীগ নেতা মোঃ কয়েছ আহমদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাকে সদস্য পদে মনোনীত করা হয়।
চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত করা হলো।
মোঃ কয়েছ আহমদ এর গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন এর পশ্চিম কাইয়া খাইড়। সে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তিনবারের সফল সাংগঠনিক সম্পাদক জননেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এর অনুসারী।
মোঃ কয়েছ আহমদ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তিনবারের সফল সাংগঠনিক সম্পাদক জননেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজ্ঞপ্তি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

