সিলেট স্টেশন ক্লাবের নবাগত সদস্য বরণ
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর নবাগত সদস্য মদন মোহন কর্মকার এর বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু এর পরিচালনায় সদস্য বরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত সদস্য মদন মোহন কর্মকার। অনুষ্ঠানের শুরুতে নবাগত ক্লাব সদস্য মদন মোহন কর্মকারকে উত্তরীয় ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। অনুষ্ঠানে ক্লাবের নবীণ-প্রবীণ সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More
জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৮ম প্রজেক্ট জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে শিক্ষা সামগ্রী বিতরণ করাRead More

