সিলেটের ওসমানীনগরে ৩ পদে বিজয়ী যারা
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ হাজার ৩৭৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬১৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতিকে ১৫ হাজার ৯৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী তালা প্রতীকে পেয়েছেন ১১হাজার ১০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৩ হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহানারা বেগম। তার নিকটতম প্রতদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিস্কৃত মহিলা সম্পাদিকা মুসলিমা চৌধুরী সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৬৭ ভোট।
নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়রম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৫৪টি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে বুধবার (২ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে ৪৮ হাজার ৪৬১জন ভোটার তাদের ভোট প্রদান করেন। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪৮ হাজার ১৭১টি।
Related News
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

