রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেন আইজিপি। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে।
সাক্ষাতের সময় নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব উপস্থিত ছিলেন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

