সিলেট চেম্বারের সাথে গিয়ার আপ অটোমোবাইলসের চুক্তি স্বাক্ষর
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল সদস্যগণের গাড়ি ১৫% হ্রাসকৃত মূল্যে সার্ভিসিং ও মেরামতের লক্ষ্যে সিলেট চেম্বার ও গিয়ার আপ অটোমোবাইলসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ০২টায় চেম্বার বোর্ড রুমে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সিলেট চেম্বার অব কমার্সের পক্ষে সভাপতি তাহমিন আহমদ ও গিয়ার আপ অটোমোবাইল্স এর সিইও ইমতিয়াজ আহমেদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিলেট চেম্বার সভাপতি সমঝোতা চুক্তিটি স্বাক্ষরের জন্য গিয়ার আপ অটোমোবাইল্স-কে ধন্যবাদ জানান এবং সিলেট চেম্বারের সকল সদস্যগণকে এ সুবিধা গ্রহণের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, হুমায়ুন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, গিয়ার আপ অটোমোবাইলসের ওয়ার্কশপ ম্যানেজার মো. মাহমুদুল হাসান, এডমিন ও একাউন্টস ম্যানেজার বাপন মিত্র প্রমুখ।
Related News
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More
সুবিদ বাজারে সিএনজি ও কার সংঘর্ষে গুরুতর আহত আবু সুফিয়ান
গত ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় সুবিদ বাজার সিএনজি ও কার সংঘর্ষে গুরুতর আহতRead More

