পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোপালগ্রামবাসীর উদ্যোগে মোবারক র্যালী অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপালগ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুমআ ঘোপাল পয়েন্ট থেকে মোবারক র্যালীটি বের হয়। এর আগে গ্রামের অন্যান্য মসজিদ থেকে মুসল্লিরা খণ্ড র্যালীর মাধ্যমে ঘোপাল পয়েন্টে যোগদান করেন। র্যালীটি ঘোপাল পয়েন্ট থেকে বের হয়ে টুকেরবাজার প্রদক্ষিণ করে আবার ঘোপাল পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে অংশ গ্রহণ করেন ঘোপাল কেন্দ্রীয় মসজিদের মোতাওয়াল্লী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি নেতা মোঃ ওয়ারিছ আলী, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুর রহমান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ও টুকেরবাজার ইউপি সদস্য আব্দুল মালেক, বিশিষ্ট মুরব্বী ও কন্ট্রাক্টর মোঃ আব্দুল কাদির, ৪নং ওয়ার্ডের মেম্বার সাবাজ আহমদ, ঘোপাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম জিহাদী, ঘোপাল পশ্চিম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ নোমান আহমদ, ঘোপাল গোদারাঘাট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ছালিকুর রহমান, ঘোপাল পশ্চিম জামে মসজিদের মোতাওয়াল্লী নজরুল মোস্তাক চৌধুরী, লতিফিয়া স্মৃতি সংসদের সভাপতি সালাম বিন রশীদ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, হাফিজ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক লতিফিয়া স্মৃতি সংসদের সুমন আহমদ, প্রচার সম্পাদক হাফিজ এখলাছুর রহমান, ইউনুস আলী, রিয়াসদ আলী, আব্দুস সত্তার, আব্দুস সালাম, সয়ফুল, কালাম, দুদু, শামীম, মিলাদ, রেদোয়ান, মোমিন আহমদ, রুসন, সাদিক প্রমুখ।
র্যালী শেষে ঘোপাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম জিহাদী সভাপতিত্বে, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ অপুর পরিচালনায় ঘোপাল পয়েন্টে এক সমাবেশ ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
র্যালীতে ট্রাকযোগে কছিদা পরিবেশন করেন সবুজ কুড়ি শিল্পী গোষ্ঠীর সদস্য ইমরান আহমদ।
Related News
শিশু ফাহিমা ও র্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট সদর উপজেলার সোনাতলায় পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকান্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারেরRead More
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More

