স্থগিত হওয়া ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন ২ নভেম্বর
বন্যার জন্য স্থগিত হওয়া সিলেটের ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
তিনি জানান- ‘ইতোমধ্যে বন্যার কারণে স্থগিত হওয়া জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’
এ দুই উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।
Related News
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More
সিলেট জেলার ৬টি আসনে বিএনপি–জোট প্রার্থীদের পক্ষে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ
আগামী ১২ ফেব্রুয়ারি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীRead More

