জাতীয় শোক দিবসে বঙ্গভবনে মিলাদ-মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ মাগরিব বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলাদ মাহফিলে অংশ নেন।
বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন।
মিলাদ মাহফিল শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

