সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজিত অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক জাতীয় কর্মশালান২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) সকাল ১০ টায় সিলেটের একটি অভিজাত হোটেলে কর্শালাটি শুরু হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজির আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং দিলীপ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক, প্রশাসন , অর্থ উইং কৃষিবিদ মোঃ শামছুল হক।
অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপন করেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ রকির উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. মাহফুজুর রব।
উপ পরিচালকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা উপ পরিচালক কাজী মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবন সরকার।
« নৌ-পরিবহন খাতে ৭ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব (Previous News)
Related News
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করাRead More

