বন্যার্তদের মধ্যে ‘বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম’র ত্রাণ বিতরণ
বন্যার্তদের মধ্যে ‘বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম’র ত্রাণ বিতরণ বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের উদ্যেগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৮ মে শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সোনাপুর ও বাত্তিরটুক, ইসলামপুর গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মদন মোহন কলেজ সিলেটের সহকারী অধ্যক্ষ লেঃ মোঃ মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর সভাপতি শাহ মুজিবুল হক, সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ, অর্থ ও দপ্তর সম্পাদক আ ন ম মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, বি ওয়াই সি এফ সিলেট জেলা শাখার আহবায়ক সারওয়ার আলম মিথুন, সাবেক ক্যাডেট এনায়েত হোসেন, মোঃ হারুনুর রশীদ, মোঃ এহিয়া, কামরুল ইসলাম, আমজাদ হোসেন রাসেদ, ফুয়াদ আহমদ, নাইম হাসান রাজা। উপস্থিত ছিলেন বর্তমান ক্যাডেট সিইউও আহসান, নাবিল, মামুন, শাহিদ, শুভ শিহাব, শাকিল, রাহি, ইমন, তুহিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ লেঃ মোঃ মনিরুল ইসলাম সহ ইয়ুথ ক্যাডেট ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে সরকারের পাশাপাশি বন্যার্তদের মধ্যে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর ত্রাণ বিতরণ করা একটি মহৎ উদ্যোগ। যারা নিঃস্বার্থে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খুবই কষ্টের মধ্যে দিনযাপন করছেন, তাদের এই দুঃসময়ে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা বি ওয়াই সি এফ মত বানভাসি মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

