সিলেটের খাদিমনগর ইউনিয়নে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বন্যা কবলিত এলাকায় হবিগঞ্জ—১ (নবীগঞ্জ—বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ নিজ ব্যক্তিগত উদ্যোগে বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
পরিদর্শন কালে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া, নবিগন্জ ১০ নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা মেম্বার আব্দুস সালাম, খাদিমনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি যুব সংঘঠক মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হানিফ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি চানঁ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুদ্দীন সোহরাব, আওয়ামী লীগ নেতা আশ্রব আলী, আওয়ামী লীগ নেতা ছোয়াব আলী, ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ছাদির মিয়া, জেলা যুবলীগ নেতা মিটু মোহন দেব, সদর উপজেলা যুবলীগ নেতা মোবারক হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান তারেক প্রমুখ।
গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ নাকচাপড়া জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন ও মসজিদের সংস্কার কাজের জন্য ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা অনুদান প্রধান করেন।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

