সদর উপজেলার কান্দিগাঁও এবং খাদিমনগর ইউনিয়নে অধ্যক্ষ সুজাত আলী রফিকের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলার বন্যা কবলিত এলাকা কান্দিগাঁও- খাদিমনগর ইউনিয়নে সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় তিনি এলাকার মানুষের খুজ খবর নেন এবং বলেন সরকার আপনাদের পাশে রয়েছে। যে কোন সমস্যায় পাশে থাকবে। আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার। দেশের যে কোন দূর্যোগে জনগণের পাশে থাকে। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরকে এ দুর্যোগময় সময়ে মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।
শনিবার (২১ মে) দিন ব্যাপি বন্যা কবলিত কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল, মিরপুর, গোবিন্দপুর, খাদিমনগর ইউনিয়নের সরিষাকান্দি, বাউয়ার কান্দি ও বাইশটিলা এলাকা পরিদর্শন ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হাজী মোঃ সাজ্জাদ মিয়া, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কাচা মিয়া, আওয়ামী লীগ নেতা জুনেদ সরকার, মানিক মিয়া, আবুল কাশেম, গিয়াস মিয়া, হাসান মিয়া, মাওলানা তৈয়বুর রহমান, মোঃ হাসিব আলী, যুবলীগ নেতা রাইসুল হক রাইসুল, মোঃ কুতুব উদ্দিন, আনছার উদ্দিন, সদর উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা মনির উদ্দিন, তাজির আলী, ফয়সল আহমদ, রিয়াজ খান, নূর মিয়া, কিনু মিয়া, নুরুজ্জামান, আব্দুল হক, সাদ উদ্দিন প্রমূখ।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

