টুকেরবাজারে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করলেন আলতাফ হোসেন সুমন
সিলেট নগরীতে নতুন অন্তর্ভুক্ত টুকেরবাজার গৌরিপুর, টুকেরগাঁও, শাহপুর খুরুমখলা এলাকায় বন্যা কবলিত মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
বৃহস্পতিবার দিনব্যাপী তিনি বন্যার্তদের পাশে গিয়ে তাদের খোজখবর নেন এবং খাবার বিতরণ করেন।
এসময় আলতাফ হোসেন সুমন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আকস্মিক বন্যায় বৃহত্তর টুকের বাজার এলাকার মানুষ বিপাকে পড়েছেন। অধিকংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। বন্যার্ত মানুষের পাশে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন যুব ও ছাত্র নেতাদের মধ্যে আব্দুস সালাম, এনাম হোসেন শিপন, সোহেল আহমদ, হাসান আহমদ, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, রাসেল আহমদ, তারেক আহমদ ছয়ফুল আলম প্রমুখ।
Related News
বৃহত্তর টুকের বাজার এলাকবাসীর উদ্যোগে ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
বৃহত্তর টুকের বাজার এলাকাবাসীর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা।Read More
সিলেটের জেলা প্রশাসকের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
সিলেট নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছেRead More

