পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সাইদুল ইসলাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নসহ দেশ- বিদেশের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, র্দীঘ একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে ঈদ। তাই খাদিমনগর ইউনিয়নসহ দেশ- বিদেশের সকলকে শুভেচ্ছা ‘ঈদ মোবারক’।
ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে।
মাহে রমযানের তাৎপর্য ও ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে যাকাত, সাদাকাহ, ফিতরাসহ নিজ সঞ্চিত অর্থ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দরিদ্র মানুষের ঈদের আনন্দে শরীক হই।
প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷ সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
পাশাপাশি খাদিমনগর ইউনিয়নবাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন তিনি।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

