সিলেটে গরু ও খাসির গোস্তের নতুন দাম নির্ধারণ
সিলেট মহানগরী এলাকায় গরু , ছাগল ও খাসির গোস্তের নতুন দাম নির্ধারণ করেছে সিটি করপোরেশন। গোস্ত ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবিতে চার দিন দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছিলেন। ধর্মঘট প্রত্যাহারের দুদিন পর গোস্তের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের নতুন যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে অনুযায়ী সিলেট মহানগর এলাকায় প্রতি কেজি গরুর গোস্ত ৬৫০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হবে ৮৫০ টাকায়।
সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দামের তুলনায় বাজারে অধিক দামে গোস্ত বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়া হবে।
এর আগে ৭ এপ্রিল সিলেট মহানগর গোস্ত ব্যবসায়ী সমিতির নেতারা সিটি করপোরেশনের নির্ধারিত গরু, ছাগল ও খাসির গোস্তের দাম বাড়ানোর দাবিতে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটের আহ্বান করেন। তাঁরা সে সময় বলেছিলেন, সিটি করপোরেশন যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে অনুযায়ী গোস্ত বিক্রি করলে ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হবে। ওই সময় সিটি করপোরেশন গরুর গোস্তের কেজি ৬০০ টাকা নির্ধারণ করেছিলেন। সেই সঙ্গে ছাগল ও খাসির গোস্তের কেজি ৮০০ ও ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে নতুন নির্ধারিত মূল্যে শুধু গরুর গোস্তের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। নির্ধারিত দামের অধিক মূল্যে কেনাবেচা করলে জরিমানার পাশাপাশি গোস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

