মোল্লারগাঁও ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা: মনসুর রহমানের টেলিফোন মার্কার সমর্থনে গণসংযোগ
আসন্ন ৩১ জানুয়ারি সিলেটের দক্ষিন সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা: মনসুর রহমানের টেলিফোন মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
দুপুর থেকে মকন দোকান ও গোপশহর গ্রামে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা: মনসুর রহমান।
এসময় তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া তার পিতা। তিনি ৪৫ বছর যাবত মেম্বার থেকে শুরু করে চেয়াম্যান নির্বাচিত হয়ে সুনামের সহিত জনগনের সেবা করে আসছেন। পিতার সেই পদাংতক অনুসরণ করে আমিও জনগণের সেবা করতে চাই। তাই সকলের দোয়া নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। পিতার সেই ধারা অব্যাহত রাখতে টেলিফোন মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।
গণসংযোগকালে গোপশহর যুব সংস্থার সদস্য মিকাইল আহমদ পাপন, শেখ ইমাদ উদ্দিন, শেখ এম হুসেন, সালমান হোসাইন, সৈয়দ শাহিন আহমদ, শেখ সুবেল আহমদ, রাজু আহমদ ও আলাই মিয়া প্রমূখ।
Related News
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More
সিলেট জেলার ৬টি আসনে বিএনপি–জোট প্রার্থীদের পক্ষে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ
আগামী ১২ ফেব্রুয়ারি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীRead More

