দক্ষিণ সুরমা উপজেলায় ৩ ইউনিয়নে আ’লীগের প্রার্থী হলেন যারা
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের প্রার্থী বাছাই শেষ হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রার্থী বাছাই সম্পন্ন হয়।
এতে প্রাথমিক ভাবে নৌকা প্রতিকের জন্য নির্বাচিত হয়েছেন মোল্লারগাও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলী ইউনিয়নে আতিকুর রহমান আতিক ও কামালবাজার ইউনিয়নে মো আব্দুর রব।
তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More

