সিলেটের বিশ্বনাথে পিত্রালয়ে এসে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সিলেটের বিশ্বনাথে পিতার বাড়িতে বেড়াতে এসে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। আত্মহননকারী হেনা বেগম (৩০) সুনামগঞ্জের ছাতক উপজেলার সাতপাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী রফিক মিয়ার স্ত্রী। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা তফজ্জুল আলীর কন্যা।
জানা গেছে, স্বামী প্রবাসে অবস্থান করায় ছোট দুই সন্তানকে নিয়ে প্রায় মাস খানেক ধরে পিত্রালয়ে অবস্থান করছিলেন হেনা বেগম। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে শয়ন কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

