আবারও শাটডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের
দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান শাটডাউনের সময়সীমা আবারো বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শাটডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শুক্রবার সকালে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনো সরকার সিদ্ধান্ত নেয়নি।’
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় শাটডাউন। কঠোর এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত।
ঈদের সময়টা বাদে চলতি মাসে চলা শাটডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কারও বাড়ির বাইরে আসা বারণ। রিকশা ছাড়া বন্ধ সব ধরনের গণপরিবহন।
মানুষের অযাচিত চলাচল ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কে পড়তে হচ্ছে পুলিশি তল্লাশির মুখে। শাটডাউন ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে আছে বিজিবি ও সেনাবাহিনী।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

