Main Menu

June, 2021

 

দু’সপ্তাহের জন্য সারাদেশে ‘শাটডাউন’!

করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হতে থাকায় বিচ্ছিন্নভাবে কিছু জেলায় লকডাউন চলার মধ্যেই ১৪ দিনের জন্য সারাদেশ শাটডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগের বিশেষ ডেলটা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। দেশে ইতোমধ্যেই রোগের প্রকোপ অনেক বেড়েছে। এই প্রজাতির জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ, পঞ্চাশোর্ধ্ব জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যায়। রোগ প্রতিরোধের জন্য খণ্ড খণ্ডRead More


সিলেটে করোনার টিকা নিলেন আরও ১৯৫ জন

সিলেটে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন আরও ১৯৫ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে মোট ১৯৫ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এদের মধ্যে পুরুষের সংখ্যা মাত্র ২৪ জন। আর মহিলার সংখ্যা ১৭১ জন। সিলেট সিটি করপোরেশনের প্রধাস স্বাস্থ্যকর্মকর্তা ডা. জাহিদ হোসেন সুমন এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সপ্তাহিক ছুটি। শনিবার সকাল ৯টা থেকে আবারও যথারীতি টিকাদান কার্যক্রম চলবে।


বরইকান্দিতে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হাবিব এর মতবিনিময় সভা

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দিয়েছেন। আমি এমপি পদবীর জন্য নির্বাচনে দাড়াইনি। আমি নির্বাচিত হয়ে এলাকার মানুষের চাহিদা যদি পূরন করতে পারি তাহলেই আমার রাজনৈতিক জীবনের সফলতা আসবে। নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আমাকে এ আসনের জনগণ আগামী ২৮ জুলাই নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা, বরইকান্দি ইউনিয়নRead More


বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নাামেন্টের ধারাভাষ্য দেবে বেতার সিলেট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার, সিলেট। শুক্রবার (২৫ জুন) বিকাল ৩.০০টায় সিলেটের রিকাবী বাজারস্থ জেলা স্টেডিয়াম থেকে এফ.এম ৮৮.৮ মেগাহার্জে সরাসরি সম্প্রচার হবে। উক্ত খেলাটি শুনার জন্য আহবান জানানো যাচ্ছে।


প্রতিষ্টাবার্ষীকিতে খাদিমনগর ওয়ার্ড আওয়ামী লীগের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ

বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতিষ্টাবার্ষীকি উপলক্ষে সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচী ২৩ জুন মঙ্গলবার ধোপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি যুবসংঘঠক মোক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ আলী-র পরিচালনায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোসাহিদ আলী,ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি রমিজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ-সভাপতি চানঁ মিয়া, সুয়াব আলী, আব্দুল হাকিম, ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুদ্দীন সোহরাব, এয়ারপোর্ট থানা শ্রমিকলীগেরRead More


সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, চালিবন্দরে কয়েক কোটি টাকা মূল্যের জমি হারানোর শঙ্কায় প্রবাসীরা

সিলেট নগরের কাস্টঘর চালিবন্দর এলাকায় ক্রয়কৃত কয়েক কোটি টাকা মূল্যের জমি হারানোর শঙ্কায় রয়েছেন প্রবাসী বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, সাবেক সিটি কাউন্সিলর দিবা রাণী দে বাবলীর স্বামী মনীন্দ্র চন্দ্রের নেতৃত্বে অ্যাডভোকেট মহানন্দ পাল, সুকেশ দাস, আবু সাইদ অভি ও হাবিবুর রহমান মজলাইসহ আরও কয়েকজন মিলে তাদের ৪ একর ভ‚মি আত্মসাৎ ও জবদরখলের অপচেষ্টায় লিপ্ত আছেন। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার জৈনপুর এলাকার মরহুম আব্দুর রবের ছেলে লন্ডন প্রবাসী মো. গোলাম কিবরিয়া হিরা মিয়া। সংবাদ সম্মেলনে এ চক্রের কারণে ভ‚মি হারানোর পাশাপাশি প্রাণনাশের শঙ্কায়ওRead More


সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, প্রভাবশালীদের হয়রানির শিকার বীর মুক্তিযোদ্ধা

বাসার সামনের বাউন্ডারি দেয়াল ভাঙা ও একজন মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করছে স্থানীয় প্রভাবশালীরা। এমন অভিযোগ করেছেন সিলেট নগরের শিবগঞ্জের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহাব উদ্দিন আহমেদ। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিবগঞ্জের স্থানীয় একটি প্রভাবশালীচক্র মহল আমার বিরুদ্ধে ওঠেপড়ে লেগেছে। নানাভাবে আমাকে হয়রানি করে যাচ্ছে। গত ১২ জুন সকাল ৯টার দিকে হঠাৎ দেয়াল ভাঙার আওয়াজ শুনে বের হয়ে দেখি আমার বাসার সামনের বাউন্ডারি দেয়ালে স্থানীয় দুদু মিয়া ও তার ১০/১৫ জন সহযোগী শাবল, রড ওRead More


কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের মতবিনিময় সভা

আজ বুধবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে আবাসকি হোটেল ও রেস্টুরেন্ট খাতে যথাযথ রাজস্ব আহরণ এবং ইএফডি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট শহরে অবস্থিত আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত সকল এসোসিয়েশনে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ সফিউর রহমান, সিলেট চেম্বারের সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেটRead More


প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেটে আ’ লীগের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিলেট জেলা আওয়ামী লীগ এর অঙ্গসহযোগী সংগঠন। একই সময়ে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিলেট মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন। এদিকে শ্রদ্ধানিবেদন শেষে সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করে সিলেট জেলা আওয়ামী লীগ। অপরদিকেRead More


ভারতে শনাক্ত সংখ্যা ছাড়াল ৩ কোটি

ভারতে করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমে আসার যে প্রবণতা ছিল, তাতে ছেদ পড়েছে। এতে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটির গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে ভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে। বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। ভারতে গতRead More