প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেটে আ’ লীগের শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিলেট জেলা আওয়ামী লীগ এর অঙ্গসহযোগী সংগঠন।
একই সময়ে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিলেট মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন।
এদিকে শ্রদ্ধানিবেদন শেষে সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করে সিলেট জেলা আওয়ামী লীগ। অপরদিকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর একটি হোটেলে আলোচনা সভা করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতিলি, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

