June, 2021
গোল করার পর রোনাল্ডোর উৎসবের ভঙ্গি নিয়ে আপত্তি উঠল
গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে উৎসব করেন, সেটা ভালো চোখে দেখছেন না হাঙ্গেরির প্রশিক্ষক মার্কো রোসি। এ বারের ইউরো কাপে পর্তুগালের প্রথম ম্যাচ ছিল হাঙ্গেরির বিরুদ্ধে। সেই ম্যাচে দুটো গোল করেন পর্তুগীজ তারকা। গোলের পর লাফিয়ে উঠে দু’পাশে দু’হাত ছড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উৎসব পালন করেন তিনি। সেটাতেই আপত্তি রোসির। গ্রুপ এফ থেকে বিদায় নিতে হয়েছে হাঙ্গেরিকে। রোসি বলেন, ‘রোনাল্ডো একজন চ্যাম্পিয়ন। কিন্তু কোনো কোনো সময় ও অসহ্য হয়ে ওঠে। আমাদের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর এমনভাবে উৎসব করল যেন ফাইনালে গোল করেছে। মানুষ এগুলো লক্ষ্য করে।’ ফ্রান্সের বিরুদ্ধে গোল করেRead More
আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রস্থানের প্রাক্কালে বাইডেন-গনি বৈঠক
মার্কিন প্রেসিডেন জো বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাতকালে আফগান নেতা আশরাফ গনিকে জোরালো সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন সৈন্য প্রত্যাহার বিলম্ব করার তার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন। খবর এএফপি’র। আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার জন্য তার বেঁধে দেয়া সময়সীমার তিন মাসেরও কম সময় আগে বাইডেন গনিকে বলেন, আফগানরা তাদের নিজের ভাগ্য নির্ধারণ করবে। আর তিনি এমন এক সময় এ কথা বললেন যখন তারা তালেবানদের ক্রমবর্ধমান হামলা মোকাবিলা করছেন। ওভাল অফিসে বাইডেন বলেন, সৈন্য প্রত্যাহার করে নেয়া হলেওRead More
বঙ্গবন্ধুর সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা
প্রিয় বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে শনিবার ১২টা ৫৫ মিনিটে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেঁজে ওঠে করুণ সুর। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করেন সেনাপ্রধান সফিউদ্দিন আহমেদ। পরে সেনাপ্রধান উপস্থিতRead More
দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ
লকডাউন ঘোষণার পরে থেকে শিমুলিয়ায় ফেরিঘাটে মানুষের ঢল নেমেছে। দলে দলে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। এদিকে, যাত্রী চাপের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৬ ফেরির সব কটিই চলাচল করছে। সংশ্লিষ্টরা জানান, পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিসেবায় যানবাহনের পাশাপাশি বিধিনিষেধ উপেক্ষা করেই যাত্রী পারাপার করা হচ্ছে। তারপরও দুই পাড়েই শতশত যান পারাপারের অপেক্ষায়। রাজধানী ছাড়ার পাশাপাশি অনেকে আবার ঢাকাও ফিরছেন। এ ক্ষেত্রে দুই দিকেই চাপ বেড়েছে। অপরদিকে, বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকায় ঘাটে আসার আগেই যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে। তারপরও শনিবার চাপ কমানো যাচ্ছে না। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায়Read More
এবার লকডাউনে মাঠে থাকবে সেনা-পুলিশ-বিজিবি
করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন (বিধিনিষেধ) আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় মাঠে থাকবে পুলিশ ও বিজিবি। সেনাবাহিনীও মাঠে থাকতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (২৫ জুন) রাতে তিনি বলেন, আগামী এক সপ্তাহের জন্য আমরা কঠোর বিধিনিষেধ দেব, প্রয়োজন হলে আমরা সেটি আরও বাড়াব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া হবে। আমাদের তথ্য অফিসার সেটি জানিয়েছেন। তিনি বলেন, এটি যাতে কঠোরভাবে প্রতিপালন হয়, সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। পুলিশ এবং বিজিবি মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোরভাবে দায়িত্ব পালন করবে। এই একRead More
সিলেট-৩ আসনে ‘ডেমো ভোট’ ২৬ জুলাই
আগামী মাসের ২৮ তারিখ সিলেট-৩ আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচনের ভোটগ্রহণ। এদিন আসনের প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে। এই প্রথম সিলেটের কোনো আসনের প্রতিটি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আসনটির ভোটাররা পরিচিত নন এই ভোটিং মেশিনের সঙ্গে। তাই ভোটাররা যাতে ভোটের দিন স্বাচ্ছন্দে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচনের একদিন আগে অর্থাৎ- ২৬ জুলাই সিলেট-৩ আসনের প্রতিটি কেন্দ্রে ‘ডেমো ভোট’ অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন। এর আগে শুক্রবার (২৫ জুন) সকালে সিলেট-৩ আসনের প্রার্থীদেরRead More
ধর্মীয় ভাবগম্বীর্য বজায় রেখে চলেছে মনিপুরি সম্প্রদায় -মেয়র আরিফ
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বছরের পর বছর ধরে ধর্মীয় ভাবগম্বীর্য বজায় রেখে চলেছে মনিপুরি সম্প্রদায়। হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ক রয়েছে এ সম্প্রদায়ের। এমনকি অন্যান্য ধর্মাবলম্বীদের সাহায্য সহযোগিতায়ও তাদেরকে সবসময় পাশে দেখা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুরের আসন্ন ৪১০ তম তিরোধান উৎসব উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ জিউ আখড়া কমিটি, সুবিদবাজার মণিপুরী পাড়া আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মেয়র শ্রী শ্রী জগন্নাথ জিউ আখড়া সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, ধর্মীয় উপাসনালয় সংস্কারে সিটিRead More
সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই দিনে আক্রান্ত হয়েছেন ১২২ জন। সুস্থ হয়েছেন ৫০ জন। শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটে ১২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৪ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ৪১ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৯১ জন। এছাড়া সুনামগঞ্জে ২Read More
হাবিবুর রহমান হাবিবকে স্বর্ণের নৌকা ও কোরআন শরিফ উপহার দিলেন চেয়ারম্যান হাবিব হোসেন
সিলেট ৩ আসনের উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবকে স্বর্ণের নৌকা ও কোরআন শরিফ উপহার দিলেন ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। শুক্রবার (২৫ জুন) রাতে দক্ষিণ সুরমার উপহার কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী সভায় চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের পক্ষথেকে তার বড় ছেলে রায়হান হোসেন ও তৃতীয় ছেলে রাহাত হোসেন নৌকার পদপ্রার্থী হাবিবের হাতে নৌকা তুলেদেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় পবিত্র কোরআন শরিফ উপহার দেন চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।
সত্য লুকানো বিএনপি’র পুরনো অভ্যাস : কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ-বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয় তখন বিএনপি কষ্ট পায়। তিনি বলেন, ‘সত্য লুকানো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপি’র পুরনো অভ্যাস। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, তাই বলে সাদাকে সাদা বলা যাবে না এমনটি নয়।’ সড়ক পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় আয়োজিত ব্রিফিংকালে এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক ও অর্থনৈতিক সূচকসমূহ দেখুন,-প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলেই বাংলাদেশ আজRead More

