Main Menu

June, 2021

 

রাজধানীরতে নর্দমায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর বাসাবো ঝিলপাড় কালভার্টের নিচে নর্দমায় নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে আবুল হোসেনের নামের এক ব্যক্তির মরদেহ। বুধবার সকাল ৯টা ২ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গেছে, ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। বর্তমানে সেখানে ঘটনাস্থলে খিলগাঁও থানার ওসির নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান করছেন। মৃতদেহ বডি ব্যাগে ভরে খিলগাঁও থানার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এখনো যুবকের পরিচয় নিশ্চিত হতেRead More


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ বছর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের রাজনৈতিক অঙ্গনের পুরোনো এই সংগঠনটি। বুধবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।0 এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সব নেতাকর্মী ও সমর্থকরা শত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে আজ অত্যন্ত মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হলো দেশকে ‘সোনার বাংলাদেশ’ এবংRead More


আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তি সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলেRead More


মালাই ইলিশের লোভনীয় রেসিপি

বর্ষার মৌসুমে বাজারে ইলিশের ছড়াছড়ি। আর ইলিশতো সবারই প্রিয়। ইলিশ মাছ দিয়ে কত রকমের মুখরোচক পদ বানানো যায়। যেমন- ইলিশ ভাপা, সরিষা ইলিশ, ইলিশের ঝাল, ইলিশ মাছের কোর্মা, ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল…আরো কত কী! আজ শিখে নেয়া যাক দুর্দান্ত এক স্বাদের মালাই ইলিশ বানানোর সহজ পদ্ধতি। উপকরণ ইলিশ মাছ, সাদা সরিষা, ১ কাপ নারকেলের দুধ, ১ কাপ পোস্ত বাটা, ২ চামচ কাঁচা মরিচ বাটা, ১ কাপ টক দই, সরিষার তেল ও স্বাদমতো লবণ এবং চিনি। তৈরি পদ্ধতি প্রথমে কড়াইতে তেল গরম করে হালকা করে ভেজে নিতে হবেRead More


রোনালদোর পর্তুগালকে হারাল জার্মানি

মিউনিখে ঘরের মাঠে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের টিকিয়ে রাখলো জোয়াকিম লোর শিষ্যরা। শনিবার রাতে ইউরোতে হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি লড়াইয়ে নামে ইউরোপের দুই পরাশক্তি। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় পর্তুগালকে প্রথম লিড এনে দেন রোনালদো। এর আগে ৪বারের বিশ্বকাপজয়ী জার্মানির বিপক্ষে রোনালদো খেলেছেন ৪টি ম্যাচ। এই প্রথম গোলের দেখা পেলেন তিনি। এরপর প্রথমার্ধের ৩৫ ও ৩৯ মিনিটে ২টি আত্মঘাতী গোল হজম করে বসে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে আরও ২ গোল করে দলের জয় নিশ্চিত করেন হাভার্টজ ওRead More


অল্প দামে কিনে মন্দিরে বেশি দামে জমি বিক্রি বিজেপি নেতার

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার মেয়র ও ভারতীয় জনতা দলের (বিজেপি) নেতা ঋষিকেশ উপাধ্যায়ের ভাতিজা ও বিজেপি কর্মী দ্বীপ নারায়ণ উপাধ্যায়ের বিরুদ্ধে এক মোহন্তের কাছ থেকে অল্প দামে জমি কিনে রাম জন্মভূমি ট্রাস্টে কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। দ্বীপ নারায়ণ উপাধ্যায় স্থানীয় হিন্দু ধর্মীয় মোহন্ত দিবেন্দ্র প্রসাদাচার্যের কাছ থেকে গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় ২০ লাখ রুপিতে (২২ লাখ ৮৬ হাজার চার শ’ ৬৩ টাকা) আট শ’ ৯০ বর্গ কিলোমিটারের একটি জায়গা কিনেন। তিন মাস পর ওই জায়গা তিনি রাজRead More


আদনানের নির্দেশনায় প্রথমবার জয়া আহসান

নন্দিত মডেল ও অভিনেত্রী জয়া আহসানকে এক সময় অসংখ্য বিজ্ঞাপনে দেখা গেলেও গেল কয়েক বছর ধরে চলচ্চিত্রেই ব্যস্ত থাকতে দেখা যায়। সেই ব্যস্ততার ফাঁকেই মাঝেমধ্যে মডেল হিসেবে হাজির হন বিজ্ঞাপনে। মাস কয়েক আগেও কলকাতার একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। সেই ধারবাহিকতায় আবারো বিজ্ঞাপনের মডেল হলেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। গতকাল থেকেই দেশীয় এ বিজ্ঞাপনের শুটিং করছেন জয়া আহসান। রাজধানীর বনশ্রীতে নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে আজ শেষ হবে এটির শুটিং, এমনটাই জানিয়েছেন বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব। নির্মাতা জানান, প্রোডাক্টের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। ক্যাম্পেইন শুরু করারRead More


দেশে ফাইজারের টিকা দেয়া শুরু সোমবার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রাজধানীর ৩টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করিRead More


সারাদেশে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী

ঘর পেয়ে দুঃখী মানুষের মুখে যে হাসি ফুটেছে, এটাই জীবনের বড় পাওয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় থেকে নিজে খাব, নিজে ভালো থাকব, এটা নয়। ক্ষমতা আমাদের কাছে ভোগের বিষয় নয়। কীভাবে মানুষকে ভালো রাখা যায়, সেটাই হলো বড়। মানুষের জন্য মানুষ, এটাই সব থেকে বড় কথা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা, কুড়িগ্রামের সদর, শেরপুরের ঝিনাইগাতি, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলRead More


সিলেটের ওসমানীনগরে শিক্ষিকাকে দা দিয়ে গলাকেটে হত্যা

সিলেটের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও খয়েরপুর গ্রামে তপতি চৌধুরী (৪২) নামের এক শিক্ষিকাকে বটি দা দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (২০ জুন) সকালে ওসমানীনগর থানা পুলিশ স্কুল শিক্ষিকা ও বাড়ির কাজের ছেলে গৌরাঙ্গের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘরের দরজা বন্ধ করে এই নৃশংস হত্যাকান্ডটি একাই গৌরাঙ্গ ঘটিয়েছে বলে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে। সেজন্য সে নিজেই আত্মহত্যা করেছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষিকা তপতি চৌধুরী দয়ামীর গ্রামের ডা. বিজয় দে’র স্ত্রী। তিনি ওসমানীনগরের সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েরRead More