Main Menu

June, 2021

 

ইউপি নির্বাচন স্থগিত, বর্তমান জনপ্রতিনিধিরাই থাকবেন দায়িত্বে

করোনা ভাইরাসের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। গত ৩ মার্চ প্রথমধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুসারে ভোট হওয়ার কথা ছিলো ১১ এপ্রিল। কোভিড পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ আবার তারিখ নির্ধারণ করে ২১ জুন। তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪টি ইউপিতে গত ২১ জুন ভোট অনুষ্ঠিত হয়।


বঙ্গবন্ধুর সিলেট সফরের তথ্যাদি ও স্মৃতিচিহ্ন সংগ্রহের উদ্যোগ বিভাগীয় কমিশনারের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিলেটের মাটি ও মানুষকে প্রচণ্ডরকম ভালোবাসতেন। তাইতো নানা সময়ে এই অঞ্চলে ছুটে এসেছেন। তার ঘটনাবহুল সিলেট সফরের তথ্যাদির পাশাপাশি এই অঞ্চলের বিভিন্নজনের স্মৃতিভাষ্য সংগ্রহ করে সংরক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সিলেট অঞ্চলে জাতির পিতার স্মৃতিচিহ্ন সংরক্ষণেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২৮ জুন) সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে এসব কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। ‘সিলেটেRead More


কান্দিগাঁও ইউনিয়নে জিআর তহবিলের ১হাজার করে ৩৫০জন পেলেন নগদ অর্থ

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে করোনাকালীন জিআর তহবিলের ১হাজার করে ৩৫০জন পেলেন নগদ অর্থ। রোববার (২৭ জুন) সকাল থেকে প্রতিটি ওয়ার্ডের জনগণের হাতে এ অর্থ তুলেদেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব আফতাব উদ্দিন, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ, ২নং ওয়ার্ড সদস্য শাহনুর আলম, ৩নং ওয়ার্ড সদস্য ছৈল আলী, ৪নং ওয়ার্ড সদস্য সাবাজ আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য কাচা মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য শায়েস্তা মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য দুলালRead More


সিলেট জেলা বিএনপি নেতা শাহ্ জামাল নুরুল হুদা’র মায়ের জানাজা সম্পান্ন

সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির সদস্য শাহ্ জামাল নুরুল হুদা’র মাতা নাছিরা খাতুনের জানাজা সম্পান্ন হয়েছে। প্রথম জানাজা আজ রোববার বাদ জোহর উপর পাড়া জামে মসজিদে ও দ্বিতীয় জানাজা হাউসা শেখর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবস্থানে দাফন করা হয়। উভয় জানাজায় ও বাসায় উপস্থিত হয়ে নামাজে জানাজা আদায় করেন ও সমবেদনা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সহ সভাপতি একেRead More


সিলেট জেলা বিএনপি নেতা শাহ্ জামাল নুরুল হুদা’র মায়ের মৃত্যুতে মালেক মেম্বারের শোক

সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির সদস্য শাহ্ জামাল নুরুল হুদা’র মাতা নাছিরা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্যজীবী দলের বিভাগী সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বারের। রোববার এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আল্লাহ যেন শাহ্ জামাল নুরুল হুদা ভাইয়ের মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।


বিএনপি নেতা শাহ্ জামাল নুরুল হুদা’র মাতৃবিয়োগে সদর উপজেলা যুবদলের শোক

সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির সদস্য শাহ্ জামাল নুরুল হুদা’র মাতা নাছিরা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট সদর উপজেলা যুবদল। রোববার (২৭জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক সালেক আহমদ খালেক, কামাল আহমদ, মোঃ মঈন আহমদ, শাহজাহান আহম জুয়েল, জামাল আহমদ, আলিউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, নুরুল আলম, তারেক আহমদ, আহবায়ক কমিটির সদস্য, জইন উদ্দিন, জাকির হোসেন, শামছু উদ্দীন,Read More


শাহ জামাল নূরুল হুদার মাতার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোক

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মোগলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শাহ জামাল নূরুল হুদার মাতা মিসেস নাছিরা খাতুন বার্ধক্যজনিত কারনে রোববার (২৭ জুন) ভোরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মিসেস নাছিরা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দূখঃ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, মিসেস নাছিরা খাতুনের মৃত্যুতে তার পরিবারRead More


মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের ২০২১-২২ অর্থবছরের মোট ১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ. মো. মকন মিয়া। শনিবার (২৬জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ. মো. মকন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব সজল কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আফছর আহমদ। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মকন দোকান শাখার ম্যানেজার মোসাহিদ আহমদ, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তজম্মুল আলী, দক্ষিণ সুরমা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলাRead More


নিজেদেরকে নিরাপদ রেখে দায়িত্ব পালনের আহবান বিভাগীয় কমিশনারের

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, আমরা একটি দুর্যোগময় সময় পার করছি। এ থেকে পরিত্রাণের জন্য বিশেষ করে সচেতনতা বাড়াতে আমাদের সম্মিলিতভাবেই প্রচার-প্রচারণা চালাতে হবে। আমি দেখেছি জনসাধারণের মধ্যে মাস্ক পরার প্রবণতা একবারেই কম, এটা আনতে হবে। যেভাবেই হোক সবাইকে মাস্ক পরা বাধ্য না করলে আমরা নিরাপদ থাকবো না। জাপান, কোরিয়া, চাইনজিরা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য এমনিতেই মাস্ক পরে। আমাদের সন্তানদের সুস্থতার জন্য, যারা বয়স্ক রয়েছেন তাদেরকে ও আমাদের পরিবারকে নিরাপদ রাখতে হবে। পাশাপাশি নিজেদেরকেও সুরক্ষা করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের বিভিন্ন স্থানে যেতে হয়। নিজেদেরকেRead More


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল বালকে সিলেট ও বালিকায় হবিগঞ্জ চ্যাম্পিয়ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হবিগঞ্জ বালক দলকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের বালক দল। অন্যদিকে সিলেটকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ বালিকা দল। সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের ডিআইজিRead More