সিলেটের দক্ষিন সুরমায় বাস-কারের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা সাত মাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।
জানা গেছে, আজ রোববার (১৬ মে) বেলা দেড়টার দিকে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচরে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন৷ পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশু মারা যায়৷ এঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

