সিলেটে বিদেশী মদসহ যুবক গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রাম থেকে বিদেশী মদসহ মফিজুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত মফিজুল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গ্রামের ইউনুছ আলীর ছেলে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত মফিজুলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (৩ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ৯৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

