সিলেটে ভারতীয় এ্যানার্জি ড্রিংক আটক
সিলেটের গোয়াইনঘাট থানাধীন লামাকুটাপাড়া এলাকা থেকে ১ হাজার ৩২ পিস ভারতীয় এ্যানার্জি ড্রিংক (রেড বুল) আটক করেছে পুলিশ। এসময় পুলিশ একটি পিকআপও আটক করে। তবে চোরাকারবারি কাউকে গ্রেফতার করতে পারেনি জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অভিযানকারী দল।
উদ্ধারকৃত রেড বুলর বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বিপুল পরিমান রেড বুলসহ একটি পিকাপ আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

