করোনা মহামারী: ‘ও’ লেভেল ‘এ’ লেভেলের পরীক্ষা হচ্ছে না
করেনা মহামারীর কারণে বাংলাদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থী-শিক্ষকদের সুরক্ষার কথা বিবেচনা করে ক্যামব্রিজ পদ্ধতির কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেন উপসচিব আনোয়ারুল হক।
এতে বলা হয়, বর্তমানে কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় মহামারীর কারণে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষ্যে এবং এখনো পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
অন্যদিকে, বর্তমানে কভিড-১৯ মহামারীর কারণে যুক্তরাজ্য ও আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সার্বিক বিবেচনায় এসময়ে আমাদের দেশেও পরীক্ষা নেয়া যুক্তিসঙ্গত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল হতে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

