কানাইঘাটের নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরদের শপথ গ্রহণ
শপথ গ্রহণ করেছেন কানাইঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ও ৯টি ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ করেন তারা।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া, স্থানীয় সরকার সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফজলুল কবির, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ পলাশ, সাংবাদিক এম. এ. হান্নানসহ কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ।
নব-নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে শপথগ্রহণ করেন ১নং ওয়ার্ডে কাওছার আহমদ, ২নং ওয়ার্ডের মো. মোয়াজ্জম হোসেইন, ৩নং ওয়ার্ডের মো. বিলাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন, ৫ নং ওয়ার্ডের আবিদুর রহমান, ৬নং ওয়ার্ডের মো. ফখরুদ্দীন, ৭নং ওয়ার্ডের মো. জমির উদ্দিন, ৮নং ওয়ার্ডের মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের শাহাব উদ্দিন চৌধুরী।
১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. আছিয়া বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছমা বেগম।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচন হলে আজ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

