সিলেট ট্যুরিস্ট ক্লাবের কমিটি গঠন
সিলেট ট্যুরিস্ট ক্লাবের ২০২১-২০২৩ সালের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টেুরেন্টের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দগণের সর্বসম্মতিক্রমে মো. কামরুল ইসলামকে সভাপতি, শাহীন আহমদকে সাধারণ সম্পাদক ও মো. নুরুল ইসলাম রূপনকে সাংগঠনিক সম্পদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি মো. আল মামুন, সহ-সভাপতি মো. মকসুদুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. এনামুল কবির, দপ্তর সম্পাদক আহমদ জাকি, ট্যুর বিষয়ক সম্পাদক রুবাইয়াত মো: ফখরুল হাসান, প্রাচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাবেদ আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অলিউর রহমান মাছুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক শাহ্ রুম্মানুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মওদুদ আহমদ, সমাজ সেবা সম্পাদক মো. তৌফিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা বেগম হেনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নুরুল মুত্তাকিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাহাত খাঁন, নির্বাহী সদস্য মো. আবু হানিফা, ক্বারী মওলানা হিফজুর রহমান, জালাল আহমদ, মো. শাহাব উদ্দিন শিহাব, আবুল ফজল।
Related News
স্বেচ্ছাসেবক দল নেতা রুমেল আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম রুমেল আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৫Read More
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সংগঠক ময়নুল হক চৌধুরী হেলালকে ওসমানী বিমানবন্দর সংবর্ধনা
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট—নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ওRead More

