বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই
বীর মুক্তিযোদ্ধা, সিলেটের প্রবীণ নাট্য সংগঠক নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই। রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন থেকে কিডনিজনিত জটিলতাসহ নানা রোগে ভোগছিলেন।
নিজাম উদ্দিন লস্কর ময়না ছিলেন ১৯৭১ সালের রণাঙ্গনের একজন সম্মুখসারির যোদ্ধা। এছাড়া সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র ৩ বার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে টানা ৩ বার সভাপতির দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে নিজাম উদ্দিন লস্কর ময়না ব্রেইন স্ট্রোক করে মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতেও ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি রোবববার মারা যান।
১৯৫২ ইংরেজি সালের ৯ এপ্রিল সিলেট নগরীর লামাবাজার এলাকার বিলপাড়ে নিজাম উদ্দিন লস্কর ময়নার জন্ম হয়। তাঁর পিতার নাম- ফকর উদ্দিন লস্কর, মাতার নাম- সাহার বানু লস্কর। ৫ ভাই ও ২ বোনের মধ্যে নিজাম উদ্দিন লস্কর সবার বড়।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

