লন্ডন থেকে সিলেটে আসা কিছু যাত্রী সেনাবাহিনীর কোয়ারেন্টিনে
যুক্তরাজ্যের লন্ডন থেকে ৩৪ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আসে সিলেটে। এর মধ্যে ২৮ জন যাত্রী ছিলেন সিলেটের, বাকিরা ঢাকার।
সিলেটে আসা যাত্রীদের মধ্য থেকে একজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
এই কোয়ারেন্টিন কেন্দ্রে বিনামূল্যে থাকা যাবে।
এদিকে, সিলেটের বাকি ২৭ যাত্রীদের মধ্যে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ৩ জন, একই এলাকার হোটেল হলি গেইটে ২ জন, আম্বরখানার হোটেল ব্রিটানিয়াতে ৯ জন, জেলরোডের হোটেল অনুরাগে ৭ জন এবং মিরের ময়দানের হোটেল লা-রোজে ৬ জন ওঠেছেন।
এসব হোটেলে নিজ খরচে থাকছেন যাত্রীরা।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

