পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা প্রদান
পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা উদযাপন, শীতবস্ত্র বিতরণ এবং শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা প্রদান অনুষ্টিত হয়।
২৫ ডিসেম্বর শুক্রবার রাতে নগরীর দরগা মহল্লা, ঝর্ণাপার, দর্শনদেউড়ীস্থ পায়রা-০৪ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিভাগীয় ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহ সভাপতি আব্দুল জব্বার জলিল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কবির চৌধুরী, জাহাঙ্গীর আহমদ, আমজদ হোসেন, আলী মোস্তফা মিশকাতুর নুর, জুনেদ আহমদ শওকত, সাদিক আহমদ, মুফতি আব্দুল খাবির, মুছদ্দিকুন নবী, রিপন আহমদ, নিয়াজ মো. আজিজুল করিম, এস এ জায়গিরদার বাবলা, নাজমুল হক তারেক, জামাল আহমদ, রাসেল আহমদ, সাহেদুর রহমান সাবলু।
পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

