গোলাপগঞ্জে স্বামীর বেধড়ক মারধরে স্ত্রী খুন: খুনি আটক
সিলেটের গোলাপগঞ্জে স্বামীর বেধড়ক মারধরের স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় (বটরপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী আব্দুল করিমকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার পশ্চিম বিলের বন্দর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে সুফিয়া বেগম (২৯) ও আটককৃত স্বামী আব্দুল করিম জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার কলাছড়া গ্রামের মৃত রকিব আলীর পুত্র। তারা কয়েক মাস ধরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন।
প্রতিবেশিরা জানান, রোববার সকালে আব্দুল করিমের সঙ্গে স্ত্রী সুফিয়া বেগমের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আব্দুল করিম সুফিয়া বেগমকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে সুফিয়া বেগম মারা যান।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল যায় এবং আব্দুল করিমকে আটক করে। পরে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হসাপাতালে প্রেরণ করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

