ওসমানীর মর্গে অজ্ঞাত তরুণীর লাশ
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত যুবতীর লাশ রয়েছে। আনুমানিক বয়স ২০ বছর। এই যুবতীর কোনো স্বজন পাওয়া যাচ্ছে না। পুলিশ ওই যুবতীর পরিচয়ের সন্ধান করছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭াটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার থানাধীন লালারগাঁও এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ স্থানীয় লোকজন দেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে থানার এসআই স্নেহাশীষ পৈত্য সঙ্গীয় নারী কনস্টেবলসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ওই যুবতীর পরনে সাদা সেলোয়ার, গায়ে প্রিন্টের কামিজ, উপরে মেরুন কালারের বোরকা, গলায় মেরুন কালারের স্কার্প। কানে ইমিটেশনের দুল, গলায় রুপালী কালারের চেইন, পায়ে রুপালী কালারের নুপুর, ডান হাতে ইমিটেশনের চুড়ি, বাম হাতে ইমিটেশনের পুতির তৈরী ব্রেসলেট রয়েছে বলে জানায় পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করেতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, ওই যুবতীর লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়স্বজনের খোঁজ চলছে। তিনি বলেন, কেউ এ বৃদ্ধের পরিচয় জানলে দক্ষিণ সুরমা থানা অথবা ডিউটি অফিসার(মোবাইল নং ০১৩২০-০৬৭৬৯৩) সাথে যোগাযোগ করতে পারবেন।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

