নিখোঁজ সংবাদ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম মাসুদ (১৪) হারিয়েছে। সে গত ১৭ অক্টোবর শনিবার আনুমানিক বিকাল ৫ টার সময় বর্তমান ঠিকানা জাঙ্গাইল গ্রামের বাড়ীতে কাউকে কিছু না জানিয়ে বাহির হয়ে আজ ৬ দিন অতিবাহিত হলেও সে এখনো বাড়ীতে ফিরে আসেনি। আত্নীয়- স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করেও মাসুদের কোন সন্ধান পাচ্ছেন না তার পিতা-মাতা। কোন হৃদয়বান ব্যক্তি যদি তার খোজ পান বা দেখেন তাহলে তার পিতার মোবাইল নাম্বারে যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে।
শফিকুল ইসলাম মাসুদ এর বয়স ১৪ বৎসর। সে জাঙ্গাইল সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির ছাত্র। গাঁয়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, শারীরিক গঠন হালকা-পাতলা, মুখ মন্ডল লম্বাটে, নিখুজের সময় গোলাপী রং এর শার্ট ও ধুসর রং এর মোবাইল প্যান্ট তার পরণে ছিল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার পিতা রফিকুল ইসলাম গত ২০ অক্টোবর জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৮৯৮/২০. ১০.২০২০। যোগাযোগের ঠিকানাঃ মাসুদ স্যানেটারী টুকেরবাজার মোবাইল নং- ০১৭৯০ ০৩৬৮৫৪।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

