টিলাগড় ও বন্দর ফাঁড়ির ঘটনায় এসএমপির ভূমিকা প্রশ্নবিদ্ধ : মিসবাহ সিরাজ
সম্প্রতি এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও রায়হান হত্যার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, রায়হান হত্যার পর পর সকল মানুষ তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছে। অথচ এসএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ একবার তার পরিবারের খোঁজটা পর্যন্ত নিতে আসেনি। পরবর্তীতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যোগাযোগ করে চাপ সৃষ্টি করলে তাদের পক্ষ থেকে রায়হানের পরিবারকে দেখতে আসেন। এর আগে তারা কেউ আসেননি।
রোববার(১৮ অক্টোবর) সকালে নিহত রায়হানের পরিবার থেকে আয়োজিত প্রেস কনফারেন্সে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামিরানের পরিচালনায় উপস্থিত হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মিসবাহ উদ্দিন সিরাজ হতাশা প্রকাশ করে বলেন, এমসি কলেজের ঘটনার পরও সিলেট মেট্রোপলিটন পুলিশ কোন আসামি ধরতে আরেনি। আসামিরা পালিয়ে যাওয়ার পর জেলা পুলিশ, র্যাব তাদের গ্রেপ্তার করেছে।
এসময় তিনি কোতোয়ালী থানার ওসির ছুটি বৃদ্ধি নিয়েও প্রশ্ন করে বলেন, ঘটনার পর থেকে কোতোয়ালী থানার ওসি ছুটি বৃদ্ধি করে যাচ্ছেন। কিন্তু কেন।
মিসবাহ উদ্দিন সিরাজ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী একজন মায়ের আকুতি শুনবেন। কারণ তিনিও একজন নারী, একজন মা। উনার সদয় নির্দেশনায় এমসি কলেজের ঘটনায় অপরাধীরা যে ভাবে দ্রুত আইনের আওতায় এসেছে রায়হান হত্যাকারীরাও ঠিক একই ভাবে আইনের আওতায় আসবে।
পলাতক আকবরসহ বাকি সকল অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বক্তব্য রেকর্ড করার জন্য পিবিআই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান মিসবাহ উদ্দিন সিরাজ।
Related News
সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীরRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই মার্চ মোতাবেক ২৪ রমজানRead More

