করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তিশা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৫ অক্টোবর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিশা জানান, জ্বর নিয়ে করোনার নমুনা পরীক্ষা করান তিনি। সেখানে করোনা পজিটিভ এসেছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন এ অভিনেত্রী। শুটিংসজ সব কাজ বাতিল করেছেন।
তিনি আরও জানান, ‘আপাতত বেশ ভালোই আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’
তিশা আরও বলেন, ‘কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করিয়েছি। যেহেতু আমার জ্বর ছিলো তাই ঝঁকি নিতে চাইনি।’
প্রসঙ্গত, সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করলেও গেল কয়েক বছরে তিনি নাটক ও টেলিছবিতে ব্যস্ত অভিনেত্রী। বেশ কিছু বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

