সিলেট শহরতলীর চাঁনপুর এলাকা থেকে ২ ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার
সিলেট শহরতলীর চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সিলেট সদর উপজেলার চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে মো. আলী হোসেন (৪০) ও মো. জসিম উদ্দিন (৩৯) নামের দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আটক মো. আলী হোসেন জালালাবাদ থানার গৌরীপুর গ্রামের মো. আছাব উদ্দিনের ছেলে ও জসিম উদ্দিন একই গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।
এ ঘটনায় জালালাবাদ থানার এসআই লিটন চন্দ্র নাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন এবং তাদের আদালতে সোপর্দ করা হয়।
Related News
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More
প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ থানায় জিডি
সিলেটের জালালাবাদ থানায় প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণRead More

