সিলেটে করোনায় একদিনে ৪জনের মৃত্যু।। ৩জনই সিলেটের
টানা তিনদিন সিলেট বিভাগে করোনায় মৃত্যুর হার শুন্য থাকলেও গতকাল মঙ্গলবার সিলেট বিভাগে করোনা ভাইরাস কেড়ে নিলো ৪জনের প্রাণ। এর মধ্যে ৩জনই সিলেট জেলার।
এদিকে, সিলেটে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮ ও সুনামগঞ্জের ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্তসিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২০২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৪৭১, সুনামগঞ্জে ২২৫৯, হবিগঞ্জে ১৬৭০ ও মৌলভীবাজার জেলায় ১৬২৪ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১৩০ জন। এর মধ্যে সিলেটে ৯০, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে সিলেটে ৮২, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ৫১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৩৪৯ জন। এর মধ্যে সিলেটে ৪৮৩০ সুনামগঞ্জে ১৯২৮, হবিগঞ্জে ১২১১ ও মৌলভীবাজারে ১৩৮০ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে চারজন মারা গেছে করোনাভাইরাসে। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা ২০৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫০, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২১ জন।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

