সাহেবের বাজারে রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উদ্বোধন
মো. মতিউর রহমান: সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার সাহেবের বাজারে পাঠানগাঁওে অবস্থিত রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে পার্ক ও রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট ১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. একে আব্দুল মোমেন এমপি বলেন, করোনা মহামারি কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ দিয়ে যে ভাবে মানুষের পাশে ছিলেন। বাংলাদেশের ইতিয়াসে এটি বিরল থাকবে। এই প্রার্ক ও রিসোর্টের উত্তর উত্তর সাফল্য কামনা করে তিনি আরো বলেন এই রিসোর্টের ফলে এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, এ এস পি নজরুল ইসলাম, সিলেট চেম্বারের সভাপতি এটি এম শোয়েব, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন, গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি, সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদ, আবুল হোসেন প্রমুখ।
Related News
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More
জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৮ম প্রজেক্ট জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে শিক্ষা সামগ্রী বিতরণ করাRead More

