চৌহাট্টায় বোমা সদৃশ্যবস্তু উদ্ধার কাজ শুরু, যান চলাচল বন্ধ
সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পায় পুলিশ। এ কারণে বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই বস্তুটি উদ্ধার কাজ শুরু হয়েছে। সিলেট ক্যান্টনম্যান্টের একটি বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সেখানে কাজ করছে। এরআগে বেলা সোয়া ১২টা থেকে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান ক্যান্টনম্যান্টের একটি বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম চৌহাট্টা পয়েন্টে বোমা সদৃশ্যবস্তুটি উদ্ধারে কাজ শুরু করেছে। কাজ শেষ হলে বোঝা যাবে এটি বোমা কিনা।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

