খাজাঞ্চী ইউনিয়নে ৬ শতাধিক পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী দিলেন আরশ আলী গণি
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও পাহাড়ি ঢলে ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে কৃতি সন্তান বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি, খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণি।
তিনি নিজ পরিবারের পক্ষ হতে খাজাঞ্চী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রায় এক হাজার তিন শত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্দোগে নেন এর ধারাবাহিকতায় শনিবার ২৫ (জুলাই) খাজাঞ্চী ইউনিয়নে ৩ টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে গিয়ে ৬০০ পরিবারের অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। আগামিকাল রবিবার বাকী ৫ টি ওয়ার্ডে প্রতিটি গ্রামে গিয়ে ৭০০ অসহায় পরিবারের মানুষের হাতে তুলে দিবেন খাদ্যসামগ্রী।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্হিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সমাজসেবক আরজ আলী,আপ্তাব আলী, মাসুক মিয়া,মাষ্টার সুহেল মিয়া,সংগঠক আবিদ আলী গণি, ছান্দা আলী,ইউনুছ মিয়া, প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

