২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১শ ৬৬ জনের করোন শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৩৪ জন। আর এ রোগে ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি।
বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ১০০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৩ জন ও সুনামগঞ্জে ১৪ জন। হবিগঞ্জে ৬৫ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে ৪৪ জন করোনা রোগী শনাক্ত হন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৬ জন। সিলেটে সুস্থ হয়েছেন ৬ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১০ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ২১৮ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২০৬ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজারে ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৪৫৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।
Related News
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্স-এর ফ্লাইট চালু এবং সিলেট-আখাউড়া রুটে ডুয়েল গেজেরRead More
চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ায় মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার সভাপতিRead More

