করোনামুক্ত সিলেটের পুলিশ কর্মকর্তা জেদান আল মুসা
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা করোনাভাইরাসের থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষায় তাঁর ‘নেগেটিভ’ ফলাফল এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেদান আল মুসা নিজেই।
পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত জেদান আল মুসা জানান, গেল ১৪ জুন তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। গত ২৫ জুন তিনি দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন।
তিনি জানান, আজ মঙ্গলবার পরীক্ষার ফলাফল জানতে পেরেছেন তিনি। ফলাফলে তাঁকে করোনামুক্ত বলে জানানো হয়েছে।
এদিকে, জেদান আল মুসাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে কয়েক দিন আগে। আগামীকাল বুধবার তিনি এসএমপি’র দায়িত্ব আরেক কর্মকর্তার কাছে সমঝে দেবেন। এরপর তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগদান করবেন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

